লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান ‘সংস্কার’ নয়—সংশোধনই পথ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা

জাতীয় সংসদে সংবিধান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেছেন, সংবিধান কখনো ‘সংস্কার’ করা হয় না—এটি প্রয়োজন অনুযায়ী রহিত, স্থগিত বা সংশোধন করা হয়।
রোববার (৫ এপ্রিল) সংসদে ‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি সংবিধান সংশোধনের জন্য সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন, যা ভবিষ্যৎ সংস্কারের পথকে আরও সুসংগঠিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মন্ত্রী আরও বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৪ সালের ‘জুলাই জাতীয় সনদ’ ও ঘোষণাপত্রের মূল বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা চতুর্থ তফসিলে সংযোজন করা হবে।
তবে তিনি জোর দিয়ে বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতার সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা চলে না—এটি বাংলাদেশের ইতিহাসে অনন্য ও অদ্বিতীয়।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

সংবিধান ‘সংস্কার’ নয়—সংশোধনই পথ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা

প্রকাশিত হয়েছে: ০৫:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬