লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত বনে ১০ ফুট উঁচু দেয়াল নির্মাণ, হুমকিতে জীববৈচিত্র্য

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রায় ১০ ফুট উঁচু ও দীর্ঘ বাউন্ডারি দেয়াল নির্মাণের উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। পরিবেশবিদ ও বন সংশ্লিষ্টদের আশঙ্কা, বনের মাঝখানে এ ধরনের স্থাপনা নির্মাণ বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচল ব্যাহত করবে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য।
খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফ রেঞ্জের মুচনী বিটের নয়াপাড়া এলাকার ২৬ নম্বর শালবাগান ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনভূমির ভেতরে এই দেয়াল নির্মাণ কাজ চলছে। দেয়ালটির উচ্চতা প্রায় ১০ ফুট এবং দৈর্ঘ্য প্রায় এক হাজার ফুট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট এক প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, বিশ্বব্যাংকের অর্থায়নে ইউএনডিপির একটি প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে, যা মূলত ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনার অংশ।
তবে স্থানীয়দের অভিযোগ, বর্জ্য ব্যবস্থাপনার নামে বনের অভ্যন্তরে এমন বৃহৎ স্থাপনা নির্মাণ পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাদের মতে, এতে শুধু জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্তই হবে না, বরং ভবিষ্যতে এলাকাটি অপরাধপ্রবণ অঞ্চলেও পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, টেকনাফের শালবাগান, ন্যাচার পার্কসহ আশপাশের সংরক্ষিত বনাঞ্চলে প্রায় ২৮৬ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস রয়েছে। এর মধ্যে বানর, শিয়াল, ভাল্লুক, হাতি, বনমোরগসহ বিভিন্ন প্রজাতির সরীসৃপও রয়েছে। তবে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের পর থেকেই এসব প্রাণীর আবাসস্থল সংকুচিত হয়ে পড়েছে। অনেক প্রাণী ইতোমধ্যে গভীর বনে সরে গেছে, আর কিছু প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
বন সংশ্লিষ্টরা জানান, লেদা থেকে শালবাগান হয়ে ন্যাচার পার্ক পর্যন্ত বিস্তৃত এই বনাঞ্চলটি বন্যপ্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল ও খাদ্যভূমি। এর মাঝখানে বড় আকারের দেয়াল নির্মাণ করা হলে অন্তত দুই শতাধিক প্রজাতির প্রাণীর চলাচল বাধাগ্রস্ত হবে। পাশাপাশি সেখানে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হলে পরিবেশ দূষণের ঝুঁকি আরও বাড়বে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম বলেন, “সংরক্ষিত বনাঞ্চলে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের আগে অবশ্যই পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) করা প্রয়োজন। এতে সম্ভাব্য ক্ষতি আগে থেকেই নিরূপণ করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব।”
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরেজমিনে বিষয়টি দেখার অনুরোধ জানিয়ে পরে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে, ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে আরআরআরসি ও ইউএনডিপির সমন্বয়ে এসব প্রকল্প বাস্তবায়িত হয়ে থাকে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি এ ধরনের কোনো প্রকল্প সম্পর্কে অবগত নন। তবে তিনি সতর্ক করে জানান, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে বড় পরিসরে দেয়াল নির্মাণ করা হলে তা বন্যপ্রাণীর চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে।
পরিবেশবিদ ও স্থানীয়দের দাবি, সংরক্ষিত বন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশ ও জীববৈচিত্র্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সাইবার সুরক্ষা আইন সংশোধন: গুজব ছড়ালে ১০ বছরের জেল

সংরক্ষিত বনে ১০ ফুট উঁচু দেয়াল নির্মাণ, হুমকিতে জীববৈচিত্র্য

প্রকাশিত হয়েছে: ০২:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬