লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে ওয়াকআউটের পর উত্তাল রাজনীতি! আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক | অনলাইন ডেস্ক
জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবার দাবি আদায়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের পর মিডিয়া সেন্টারে এক জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা সংসদ ত্যাগ করিনি, বরং সংসদের অংশ হিসেবেই আছি। তবে আমাদের দাবি আদায়ে এখন আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই।”
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এ কারণে বিরোধী দল সংসদে অবস্থান করেও কার্যত প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে।
জামায়াত আমির অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও তা জনগণের প্রত্যাশা পূরণে যথেষ্ট নয়। তিনি বলেন, “সংবিধান সংশোধন নয়, বরং সংস্কারের জন্য জনগণ গণভোটে মতামত দিয়েছে—সেই বাস্তবতা সরকারকে মানতেই হবে।”

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

সংসদে ওয়াকআউটের পর উত্তাল রাজনীতি! আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬