লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’ থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই রুশ নাগরিকের নাম বুখিনস্কি ইয়েভগেনি (৪৮)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্গো’তে কর্মরত ছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রিন সিটিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। দীর্ঘ সময় ওই বিদেশি নাগরিকের কোনো সাড়া না পাওয়ায় নিরাপত্তাকর্মীরা পুলিশকে বিষয়টি অবহিত করেছিলেন। পরে পুলিশ কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০২:০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬