লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

‎
মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার (ঢাকা)

সাভারে ‘দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থা’-এর উদ্যোগে এবং ‘সাভার ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে এলাকার দরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের দাঁতের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন। এ সময় দাঁতের স্কেলিং, ফিলিংসহ মুখ ও দাঁতের পরিচর্যা বিষয়ে রোগীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সার্বিকভাবে যুক্ত ছিলেন ফরাজী হসপিটাল লিমিটেডের জেনারেল ম্যানেজার ও ফরাজী ডেন্টাল সাভার ব্রাঞ্চের সিইও মো. তানভির আলম আবির।
আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক ও সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, স্থানীয় প্রতিনিধি মো. মামুন, প্রকল্প সুপারভাইজার নাছিমা আক্তার এবং ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট ও আইন উপদেষ্টা আকবর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর সাভার উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায়।
আয়োজকরা বলেন, সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ক্যাম্পে সেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

সাভারে দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৩:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬