লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি: তেঁতুলঝোড়া বাইপাস সড়কে জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা):

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বাইপাস সড়কে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে তিব্বত মোড় থেকে পূর্বহাটি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, অকার্যকর ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পেরে সড়কের ওপর জমে থাকে। ফলে কাদা-মিশ্রিত নোংরা পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। জলাবদ্ধতার কারণে রিকশা, ভ্যানসহ অধিকাংশ যানবাহনের চলাচল ব্যাহত হয় এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

এ সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায়। এতে শিক্ষা, কর্মস্থল ও দৈনন্দিন কাজে যাতায়াতে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার যথাযথ সংস্কার ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে সামান্য বৃষ্টিতেই এ এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। প্রতি বর্ষা মৌসুমে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটলেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

এলাকাবাসী জানান, তেঁতুলঝোড়া বাইপাস সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত পরিষ্কার কার্যক্রম এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

উজবেকিস্তানকে হারিয়ে কাভা ভলিবলের ফাইনালে বাংলাদেশ

সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি: তেঁতুলঝোড়া বাইপাস সড়কে জনদুর্ভোগ চরমে

প্রকাশিত হয়েছে: ০৬:৪৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬