লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিটিজেন চার্টার নেই বোদা ইউনিয়ন ভূমি অফিসে, সেবা নিতে গিয়ে বিপাকে সাধারণ মানুষ

পঞ্চগড় প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

বোদা (পঞ্চগড়): সরকারি সেবা সম্পর্কে নাগরিকদের প্রয়োজনীয় তথ্য জানাতে প্রতিটি ভূমি অফিসে সিটিজেন চার্টার প্রদর্শন বাধ্যতামূলক হলেও পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে তা অনুপস্থিত রয়েছে। ফলে সরকারি সেবার নির্ধারিত ফি ও প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞাত থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ সেবাগ্রহীতারা। একই সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় ও দালালচক্রের সক্রিয়তার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, ভূমি অফিসের ভবনের ভেতরে বা বাইরে কোথাও সিটিজেন চার্টার বা সেবার তালিকা টানানো নেই। ফলে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, খতিয়ানের অনুলিপি সংগ্রহসহ বিভিন্ন সেবার সরকারি ফি ও প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন না সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত ফির তথ্য প্রকাশ্যে না থাকায় কিছু অসাধু ব্যক্তি ও দালাল এই সুযোগে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন। কেউ আপত্তি জানালে বিভিন্ন অজুহাতে সেবা প্রদানে বিলম্ব করা হয় বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, একটি সাধারণ নামজারি সম্পন্ন করতে তার কাছে সরকারি নির্ধারিত ফির কয়েকগুণ বেশি অর্থ দাবি করা হয়েছে। প্রকৃত সরকারি ফি সম্পর্কে কোনো তথ্য না থাকায় বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, সিটিজেন চার্টার সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই দ্রুত এটি প্রদর্শনের পাশাপাশি ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বোদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জীব কুমার রায় বলেন, ভবনে রং করার সময় আগের সিটিজেন চার্টার নষ্ট হয়ে যায়। পরে নতুনটি আর স্থাপন করা হয়নি। তবে চার্টার না থাকলেও সেবা কার্যক্রম চালু রয়েছে বলে তিনি দাবি করেন। যদিও বিভিন্ন শ্রেণির জমিতে ভূমি উন্নয়ন করের নির্ধারিত হার সম্পর্কে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, প্রতিটি ভূমি অফিসে সিটিজেন চার্টার প্রদর্শন বাধ্যতামূলক। বোদা ইউনিয়ন ভূমি অফিসে এটি না থাকলে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

সিটিজেন চার্টার নেই বোদা ইউনিয়ন ভূমি অফিসে, সেবা নিতে গিয়ে বিপাকে সাধারণ মানুষ

প্রকাশিত হয়েছে: ০২:২৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬