লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত এলাকায় বিজিবির অভিযান: ভারতীয় স্কাফ সিরাপসহ দুই নারী আটক

অনলাইন ডেস্ক | :

নওগাঁর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আওতাধীন জয়পুরহাট সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ২৭৯/৫-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন পারুল এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ৯৮ বোতল ভারতীয় স্কাফ সিরাপ এবং ২টি মোবাইল ফোনসহ দুইজন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
মোছা. পল্লবী (২২), স্বামী টিপু সুলতান, গ্রাম আটাপাড়া, পোস্ট বাগজানা, থানা পাঁচবিবি এবং
মোছা. সোনিয়া আক্তার (২৮), স্বামী বাপ্পি, গ্রাম ইসলামনগর, থানা জয়পুরহাট সদর।
বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার প্রতিরোধ, মাদক চোরাচালান দমন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

সীমান্ত এলাকায় বিজিবির অভিযান: ভারতীয় স্কাফ সিরাপসহ দুই নারী আটক

প্রকাশিত হয়েছে: ১২:৪৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬