লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতাবিরোধী শক্তি প্রধানমন্ত্রীর অগ্রগতিকে মেনে নিতে পারছে না

মোঃ মামুনুর রশীদ : জেলা প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা বিএনপির সভাপতি মো. আলফাজ উদ্দিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. জাভেদ মাসুদ মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, “আজ প্রধানমন্ত্রীর জাদুর কাঠিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নতুন করে আলো দেখছে। অথচ স্বাধীনতাবিরোধী একটি শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল। বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। সেই স্বাধীনতাবিরোধী শক্তি আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রগতিকে মেনে নিতে পারছে না। আজ তারা তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে লংমার্চ করে। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে লংমার্চ করতে চাইলে পায়ে হেঁটে করুক, গাড়িতে কেন?”
তিনি আরও বলেন, “তেল-গ্যাসের এই সমস্যা আওয়ামী লীগ সরকার করে গেছে। তারা এসব লুণ্ঠন করে গেছে। তারা বাংলাদেশের পুরো অর্থনীতিকে শেষ করে দিয়ে গেছে, পঙ্গু করে দিয়ে গেছে। তাই বাংলাদেশের অর্থনীতি উদ্ধার করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মো. মকবুল হোসেন মেঘলা, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা রাশিদুল ইসলাম সোহাগ, যুবদল নেতা সুমন রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টানা দুই ম্যাচে জোড়া গোল: চেনা ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল

স্বাধীনতাবিরোধী শক্তি প্রধানমন্ত্রীর অগ্রগতিকে মেনে নিতে পারছে না

প্রকাশিত হয়েছে: ০৫:৪৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬