লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪ বাংলাদেশির

স্টাফ রিপোর্টার | অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে মোট ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ২৬৯ জন রয়েছেন।
সৌদি আরবে মৃত্যুবরণকারী ৫৪ জন বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় সর্বোচ্চ ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
হজযাত্রী পরিবহনে সবচেয়ে বেশি যাত্রী দেশে ফিরিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১৯ জুন পর্যন্ত সংস্থাটি ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে নিয়ে এসেছে। এছাড়া সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ৩ জন হাজি দেশে ফিরেছেন।
হজযাত্রীদের ফিরিয়ে আনতে এ পর্যন্ত মোট ১৫২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৬টি, সৌদি এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি ই-প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের চিকিৎসা, তথ্যসেবা এবং নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান। প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। অবশিষ্ট হাজিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪ বাংলাদেশির

প্রকাশিত হয়েছে: ০৮:৫৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬