লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ফেব্রুয়ারি নির্বাচনেই গণভোট, চার প্রশ্নে জনগণের মতামত

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে কেন্দ্র করে এ গণভোট অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গণভোটে জনগণের সমর্থন নিশ্চিত করতে ইতোমধ্যে সরকারিভাবে প্রচারণা জোরদার করা হয়েছে। বিশেষ করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের উপদেষ্টারা মাঠে নেমেছেন এবং জেলা পর্যায়ে ধারাবাহিক সফর করছেন।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গণভোটের প্রশ্নগুলো রাষ্ট্র ও জনগণের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই জনগণকে সচেতন করতে এবং ইতিবাচক মতামত আদায়ে এ প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল বাড়ছে। ভোটারদের অংশগ্রহণ ও মতামতের ওপরই নির্ভর করবে এ গণভোটের চূড়ান্ত ফলাফল।

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

১২ ফেব্রুয়ারি নির্বাচনেই গণভোট, চার প্রশ্নে জনগণের মতামত

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬