লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত, আটক ১

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, সোমবার ৩ আগস্ট বিকাল প্রায় ৪টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের কাছ থেকে একটি বাড়িতে সংঘর্ষের খবর পায় লিঙ্গি থানা পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পুলিশ ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করে।

প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ পরে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করে। নিহত তিনজনের শরীরেই গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নিহত, আহত এবং আটককৃত ব্যক্তি—সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন।

পুলিশের ধারণা, সংঘর্ষের ঘটনাটি একাধিক স্থানে ঘটে থাকতে পারে। পুরো ঘটনার প্রকৃত কারণ বা উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়; তবে তদন্ত অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড নেই বলেও পুলিশ জানিয়েছে। তাকে রিমান্ডের আবেদনের জন্য মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে এবং মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলাটি তদন্ত করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করল রণধীর জয়সোয়াল

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত, আটক ১

প্রকাশিত হয়েছে: ১২:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬