লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের সবজি এলেও চড়া দাম, বাজারে অস্বস্তিতে ক্রেতারা

রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ শুরু হলেও কমেনি নিত্যপণ্যের দাম। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ঢাকা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চাহিদা ও সরবরাহ বৃদ্ধির মধ্যেও চড়া মূল্যে বিক্রি হচ্ছে সবজি, মাছ, ডিম ও মাংস। ফলে বাজারে শীতের সবজি আসতে শুরু করলেও দৈনন্দিন বাজার খরচ মেলাতে গিয়ে চরম অস্বস্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা।

বাজারের চিত্র অনুযায়ী, নতুন আলু প্রকারভেদে প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, আর পুরোনো আলু মিলছে ৩০ টাকায়। গাজর ও পুরোনো দেশি টমেটো প্রতি কেজি ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে ক্ষেত্রভেদে গাজর ১০০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা এবং শিম প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শসা কেজিপ্রতি ১০০ টাকা, আকারভেদে ফুলকপি ৫০ থেকে ৮০ টাকা এবং ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলা প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

সবজির পাশাপাশি মাছের বাজারেও স্বস্তির কোনো খবর নেই। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই। বাজারে প্রতি কেজি রুই ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকা ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত, আর বড় আকারের ইলিশের দাম ছাড়িয়ে গেছে ২ হাজার ৬০০ টাকা।

প্রোটিনের অন্যতম উৎস ডিম ও মাংসের বাজার ঘুরেও মেলেনি কোনো স্বস্তি। ডজনপ্রতি লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্তের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

বাজারে আসা নাঈম নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারের অবস্থা এখনো আগুন। অনেক সবজির দাম বেশি হওয়ায় কেনার সুযোগই হচ্ছে না। মাছ কিনতে গিয়েও খালি হাতে ফিরে আসার উপক্রম হচ্ছে জানিয়ে তিনি বলেন, যে মাছ আগে ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা ১ হাজার ২০০ টাকাতেও মিলছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে পড়বে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, বাজারে এখনো নতুন সবজির পূর্ণাঙ্গ সরবরাহ শুরু হয়নি। আরও এক সপ্তাহ পর বাজারে যখন একই সবজির কয়েক ধরনের সরবরাহ দেখা যাবে, তখন দাম কমতে শুরু করবে।

জনপ্রিয় সংবাদ

গাজায় শীত ও বন্যায় চরম দুর্ভোগ, ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইল

শীতের সবজি এলেও চড়া দাম, বাজারে অস্বস্তিতে ক্রেতারা

প্রকাশিত হয়েছে: ০৮:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬