লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫তম বিসিএসে ১৭০২ জনের নিয়োগের গেজেট প্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশের পর প্রায় ১১ মাস ধরে পর্যালোচনার শেষে এই প্রজ্ঞাপন জারি করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন ক্যাডার পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে উপস্থিত হয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২২ সালে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৪৫তম বিসিএস নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি, ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত এবং ২০২৫ সালের ৮ জুলাই থেকে কয়েক ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত বছরের ২৬ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে, যেখানে ১৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় দশ মাস পর ১৭০২ জনের নিয়োগের প্রজ্ঞাপন এল। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের বিসিএস পরীক্ষার ফলাফল এবং গত বছরের ১৪ ডিসেম্বরে পিএসসির দেওয়া সুপারিশের পরিপ্রেক্ষিতেই এই নিয়োগ সম্পন্ন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মৃত্যু

৪৫তম বিসিএসে ১৭০২ জনের নিয়োগের গেজেট প্রকাশ

প্রকাশিত হয়েছে: ০৩:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬