লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও এ সংক্রান্ত পরবর্তী কর্মপন্থা নির্ধারণে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকে বিরোধীদলের প্রার্থী কে হবেন, তা চূড়ান্ত করা হবে।

এছাড়া সভায় দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের বিভিন্ন ইস্যু এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২২: ২৫আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২২: ২৮

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন ছিল লুটপাটের সুযোগ: রিজভী

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬