লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীরের হাড়সহ অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে জো বাইডেনের ক্যানসার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি হাড়ের ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলার সময় হান্টার বাইডেন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বাবার এমন পরিস্থিতি দেখা তার জন্য অত্যন্ত কষ্টের।

হান্টার বাইডেন জানান, ক্যানসার ছড়িয়ে পড়েছে এবং হাড়ে ও শরীরের অন্যান্য জায়গায় মেটাস্ট্যাসিস হয়েছে। তিনি বলেন, এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাকে বেশ দুর্বল করে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ৮৩ বছর বয়সি জো বাইডেনের মেয়াদজুড়ে তার বয়স নিয়ে উদ্বেগ ছিল। বিশেষ করে পরবর্তী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়কর পারফরম্যান্সের পর পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ার ঘটনায় বাইডেন ও তার হোয়াইট হাউসের উপদেষ্টারা তার শারীরিক ও মানসিক সমস্যার মাত্রা গোপন করেছিলেন বলে তীব্র সমালোচনা হয়েছিল।

হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর গত বছরের মে মাসে বাইডেন তার ক্যানসার শনাক্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান। হান্টার বলেন, এই রোগ নির্ণয়ের খবরটি পুরো পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে অসুস্থতার মধ্যেও তার বাবা গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে প্রকাশ্যে কথা বলছেন। হান্টার আরও বলেন, তিনি এখনো সক্রিয় আছেন এবং নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। তিনি এই দেশটির প্রতি গভীরভাবে বিশ্বাস করেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর জো বাইডেন ‘প্রমিস মি, আমেরিকা’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করবেন বলেও জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

প্রদর্শনীতে মুজিব থাকলেও নেই জিয়া: জামায়াত আমিরের ব্যাখ্যা ও রিজভীর প্রশ্ন

শরীরের হাড়সহ অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে জো বাইডেনের ক্যানসার

প্রকাশিত হয়েছে: ০৫:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬