লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ ১ জন আটক; জিআর ও সিআর পরোয়ানার ৩ আসামি গ্রেফতার

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

কুমিল্লার বরুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বরুড়া থানা পুলিশ। একই সাথে পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আরও ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বরুড়া থানার একটি দল ৭ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তরিকুল যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের মৃত লেয়াকত আলীর ছেলে। সে বর্তমানে বরুড়ার দুলাল মিয়ার বিল্ডিংয়ের ৩য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
​অন্যদিকে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরুড়া থানার একাধিক টিম অভিযান চালিয়ে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ রাশেদ (২৪)-কে গ্রেফতার করে। সে উপজেলার পয়ালগাছা গ্রামের মোঃ চারু মিয়ার ছেলে।
​এছাড়া সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ঘোষ্পা (পশ্চিম পাড়া) এলাকার নজরুল মুন্সির ছেলে শাহাদাৎ (৩২) এবং জীবনপুর (চৌধুরী বাড়ি) এলাকার আবুল হাশেমের স্ত্রী লিপি আক্তার (৫৫)।
​বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার

বরুড়ায় বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ ১ জন আটক; জিআর ও সিআর পরোয়ানার ৩ আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৩:৫৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬