লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোমে আটকে থাকা বিমানের ত্রুটি সমাধান, আজ ঢাকায় ফিরছে ফ্লাইট

কানাডার টরন্টো থেকে ঢাকায় আসার পথে ইতালির রোমে যান্ত্রিক গোলযোগের কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি এখন পুরোপুরি ত্রুটিমুক্ত। শনিবার ঢাকা থেকে বিমানের একটি প্রকৌশল টিম রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছায় এবং দীর্ঘ প্রচেষ্টার পর বিমানটিকে উড্ডয়ন উপযোগী করে তোলে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, শনিবার রাত সোয়া ১টার দিকে উড়োজাহাজটিকে উড্ডয়ন উপযোগী ঘোষণা করা হয়। সব ধরনের অপারেশনাল প্রস্তুতি শেষে বিজি ৩০৫ ফ্লাইটটি স্থানীয় সময় রোববার ভোর ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করার কথা রয়েছে। ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৫৯ জন যাত্রী নিয়ে টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানের এই ফ্লাইটটি। শুক্রবার রোম বিমানবন্দরে জ্বালানি সংগ্রহের জন্য যাত্রাবিরতি করলে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টাতেও ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়। এরপর প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশ নিয়ে প্রকৌশল টিম শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছে মেরামত কাজ সম্পন্ন করে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-সৌদি আরব সরাসরি ফ্লাইট সংখ্যা বাড়ছে ৮৪টি

রোমে আটকে থাকা বিমানের ত্রুটি সমাধান, আজ ঢাকায় ফিরছে ফ্লাইট

প্রকাশিত হয়েছে: ০১:১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬