লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ সেনাসহ নিহত ২২

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন সেনাসদস্যসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও ৩৭ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে মাদাউয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। দেশটির সরকারি বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, বাস দুটির একটিতে সেনাসদস্যরা ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে।

নাইজারের সড়কগুলোতে নিয়মিত বিরতিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। নাইজেরিয়ান এজেন্সি ফর রোড সেফটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সাত হাজারের বেশি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব দুর্ঘটনায় ১২শ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৪৪ শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং রাস্তাঘাট ও যানবাহনের বেহাল দশাকে এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।

জনপ্রিয় সংবাদ

সিরিয়া-রাশিয়া নতুন সমঝোতা: সামরিক ঘাঁটির কাঠামোয় বড় পরিবর্তন

নাইজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ সেনাসহ নিহত ২২

প্রকাশিত হয়েছে: ০৭:০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬