লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

ইসি সচিব জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের ব্যবধানে দেশে ভোটারের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আপাতত স্থানীয় সরকার নির্বাচনগুলো এই ভোটার তালিকা অনুযায়ীই অনুষ্ঠিত হবে। তবে তারিখ পরিবর্তনের কারণে কমিশন যদি পরবর্তীতে নতুন কোনো সিদ্ধান্ত নেয়, তবে এই তালিকার সাথে একটি সম্পূরক তালিকা যুক্ত করা হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জন্য প্রণীত আচরণ বিধিমালা আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আইন সংশোধনের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, নথিটির কাজ সম্পন্ন হলে সেটিও দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত হয়েছে: ০১:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬