লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সময়সূচি ও তালিকা প্রকাশ করল ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে কতটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণের তারিখ কবে হবে, তা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করেছে কমিশন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্বাচনের তারিখ ও ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং সর্বশেষ ২৭ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশন এই পাঁচ ধাপের মাধ্যমেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা করেছে।

জনপ্রিয় সংবাদ

শতবর্ষে প্যারিসের গ্র্যান্ড মসজিদ: ইতিহাস ও সম্প্রীতির অনন্য স্মারক

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সময়সূচি ও তালিকা প্রকাশ করল ইসি

প্রকাশিত হয়েছে: ০২:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬