লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় দুই অবৈধ ইটভাটায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বা এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকস নামের দুটি ইটভাটার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী। এছাড়া পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই। পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অমান্য করে কেউ ইটভাটা পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

শতবর্ষে প্যারিসের গ্র্যান্ড মসজিদ: ইতিহাস ও সম্প্রীতির অনন্য স্মারক

নওগাঁয় দুই অবৈধ ইটভাটায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৩:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬