লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত নেতাদের সঙ্গে বৈঠকে ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীসহ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী হেফাজত নেতাদের অতীতের মতোই বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর আগে সকালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বাঁশখালীতে ত্রাণ বিতরণ শেষে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করেন তিনি। সেখানে স্থানীয় নেতা-কর্মীদের অভ্যর্থনা শেষে সড়কপথে মাদ্রাসায় পৌঁছান প্রধানমন্ত্রী।

মাদ্রাসায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী হেফাজত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে বুকে জড়িয়ে ধরে দোয়া চান। বৈঠক প্রসঙ্গে হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী জানান, প্রধানমন্ত্রী তাঁদের অনুরোধ করেছেন নির্বাচনের আগের মতো এখনো যেন তারা একসঙ্গে কাজ করেন। তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন, দেশের ও ইসলামের স্বার্থে তারা পাশে থাকবেন। এছাড়া বৈঠকে হেফাজতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা লিখিত দাবি পেশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী।

মাদ্রাসা প্রাঙ্গণে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এখানে এসেছেন। তিনি বিগত ফ্যাসিবাদের সময়কার লুটপাট ও অর্থ পাচারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার দেশ ও অর্থনীতির ওপর চাপ সামাল দেওয়ার চেষ্টা করছে। গ্যাস-সংকট আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, বিগত দিনে যেভাবে একসঙ্গে কাজ করে দেশকে বিপদ থেকে রক্ষা করা হয়েছে, আগামী দিনগুলোতেও সেভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের সঙ্গে হেফাজতের সম্পর্ক রাজনৈতিক নয়, বরং এটি দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে। বৈঠক শেষে হেফাজতের আমির প্রধানমন্ত্রী ও দেশের কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন। সফরকালে প্রধানমন্ত্রী হাটহাজারীতে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।

জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

হেফাজত নেতাদের সঙ্গে বৈঠকে ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০২:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬