লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্টার্ন ইউনিভার্সিটির ইইই প্রোগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি নবায়ন

ইস্টার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রাম তৃতীয়বারের মতো আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নবায়ন করেছে। এই স্বীকৃতির ফলে ২০২৬ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত আরও ছয় বছরের জন্য প্রোগ্রামটি ওয়াশিংটন অ্যাকর্ড-স্বীকৃত আইইবি-বিএইটিই অ্যাক্রেডিটেশনের আওতায় থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর আগে প্রোগ্রামটি ধারাবাহিকভাবে দুইবার এই আন্তর্জাতিক স্বীকৃতির মর্যাদা পেয়েছিল।

এই সাফল্য উদযাপনে ৮ আগস্ট ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবমুখর আয়োজনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান। সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল হুমায়ুন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. রেজওয়ান খান ইইই বিভাগের এই সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, এই অর্জন কেবল একটি বিভাগের নয়, বরং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তিনি ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা এই স্বীকৃতিকে প্রতিষ্ঠানের একাডেমিক উৎকর্ষের ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান শিক্ষার্থীদের শপথ পাঠ করান। এছাড়া ইইই বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ড. এম. রেজওয়ান খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে প্রধান অতিথি ও উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটার মাধ্যমে এই বিশেষ অর্জনের আনুষ্ঠানিক উদযাপন সম্পন্ন করেন।

জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

ইস্টার্ন ইউনিভার্সিটির ইইই প্রোগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি নবায়ন

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬