লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাসের এই তালিকায় সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্র থেকেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শূন্য পাসের প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে, যেখানে ২২৬টি প্রতিষ্ঠানেই শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারছে।

জনপ্রিয় সংবাদ

নামফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন এমপি হাসনাত

এসএসসি পরীক্ষায় ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাসের হার

প্রকাশিত হয়েছে: ০৬:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬