লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) প্রধান পরাগ জৈন সরকারি সফরে ঢাকায় এসেছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে তার এই সফরকে দেখা হচ্ছে। সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পরাগ জৈন।

পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’ এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বও পালন করছেন। ঢাকা সফরে তার সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী।

রবিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সরকারি ওই সূত্র নিশ্চিত করেছে যে, এই সফরে প্রতিনিধি দলটি ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন। এর আগে চীন সফর শেষে পরাগ জৈন বাংলাদেশে এলেন। তবে এই সফরের বিষয়ে বাংলাদেশ বা ভারত কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে অকৃতকার্য? হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬