লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার করেন। এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রাম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ প্রতিটি খাত ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন সেই ধ্বংসপ্রাপ্ত ক্ষেত্রগুলো পুনর্গঠন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল একটি নির্দিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে সম্ভব নয়; এর জন্য সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মৃত্যু

আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬