লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সফর শেষ করলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন সরকারি সফরে ঢাকা ঘুরে গেছেন। তিনি চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবেই এই সফরটি সম্পন্ন হয়েছে।

সফরের অংশ হিসেবে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন পরাগ জৈন। বৈঠক ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে সোমবারই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে।

একই দিনে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগের দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। উল্লেখ্য, ঢাকা সফরের আগে পরাগ জৈনের নেতৃত্বে প্রতিনিধি দলটি চীনেও সফর করেছে।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

ঢাকা সফর শেষ করলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান

প্রকাশিত হয়েছে: ০১:০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬