লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের দুর্ভোগ পশুর হাটের ভিড়ে মহাবিদ্যালয়ের পথ, ভোগান্তি নিরসনে চাই বিকল্প ব্যবস্থা

‎
‎পঞ্চগড় প্রতিনিধি: মোঃশোহানুর রহমান শাহিন
‎
‎পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা পৌরসভাধীন একই রাস্তায় নগর কুমারী পশুর হাট ও বোদা মহিলা মহাবিদ্যালয়ের অবস্থান। সপ্তাহে দুই দিন শনিবার ও বুধবার বসে এই পশুর হাট। জেলার অন্যতম বৃহৎ পশুর হাট হওয়ায় প্রতি হাটেই এখানে ক্রেতা-বিক্রেতার ব্যাপক সমাগম ঘটে। আর সেই জনসমাগমের চাপেই হাটের দিনে ভোগান্তিতে পড়তে হচ্ছে বোদা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। পাশাপাশি হাটের ক্রেতা-বিক্রেতারাও পড়েন বিভ্রান্তিকর অবস্থায়।
‎
‎হাটের দিন ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়, গরু-ছাগলের চলাচল এবং মানুষের চাপে মহাবিদ্যালয়ের প্রধান রাস্তায় যাতায়াত বাধাগ্রস্ত হয়ে পড়ে। এতে মহাবিদ্যালয় যাতায়াত করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। ব্যাহত হয় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল।
‎
‎সমস্যাটি বিবেচনায় নিয়ে স্থানীয় পৌর প্রশাসনের উদ্যোগে একসময় বিকল্প রাস্তার ব্যবস্থা করা হলেও দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেটিও এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বিকল্প পথ থাকলেও কার্যত কোনো সুফল পাচ্ছেন না মহাবিদ্যালয় সংশ্লিষ্টরা।
‎
‎স্থানীয়দের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং জেলার গুরুত্বপূর্ণ একটি পশুর হাটের বেচাকেনা, দুটিই সমান গুরুত্বপূর্ণ। তাই একটির কারণে যেন অন্যটি বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
‎
‎এই বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সিনথিয়া, সোনিয়া, কেমি এবং রঞ্জিনা জানান, বিশেষ করে বুধবারের হাটে আমাদের মহাবিদ্যালয়ে যাওয়া-আসার পথে অনেক মানুষ ও পশুর ভীড় এড়িয়ে যেতে হয়। এক্ষেত্রে অনেক সময় রাস্তায় পড়ে থাকা পশুর মলমূত্র মাড়িয়ে আসতে হয় এবং মানুষকে পাশ কাটিকে যাতায়াত করতে বিভ্রেন্তে পড়তে হয়। আমরা এই ভোগান্তির দ্রুত সমাধান চাই।
‎
‎অপরদিকে হাটের ব্যবসায়ী ছালাম, বশির এবং সোমে আলী জানান, হাটের দিনে যখন প্রচন্ড ভীড় জমে যায় তখন কলেজের শিক্ষার্থীরা তাদের যাতায়াত নির্বিঘ্নে করতে পারেনা এটা ঠিক, অপরদিকে আমরাও তাদের যাতায়াতের জন্য পথ সুগমের ব্যবস্থা করতে গিয়ে অনেক বিব্রতকর অবস্থায় পড়ে যাই। আমরাও চাই এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান হোক।
‎
‎মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন জানান মহাবিদ্যালয়ের একক পকেট রাস্তা না থাকায় হাটের দিনে মহাবিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে বিকল্পভাবে যাতায়াতের বিষয়টি সুবিবেচনায় নেওয়ার জন্য আমি পৌর কর্তৃপক্ষের নেক দৃষ্টি কামনা করছি।
‎
‎এ অবস্থায় বোদা মহিলা মহাবিদ্যালয় ও নগর কুমারী পশুর হাট কর্তৃপক্ষের সমন্বয়ে সংশ্লিষ্ট পৌর প্রশাসনের দ্রুত উদ্যোগ কামনা করছেন স্থানীয়রা। বিকল্প সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা অথবা বাস্তবসম্মত নতুন কোনো পথের ব্যবস্থা করে দীর্ঘদিনের এ ভোগান্তির অবসান চান তাঁরা।
‎
‎শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং হাটের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পিকারের

শিক্ষার্থীদের দুর্ভোগ পশুর হাটের ভিড়ে মহাবিদ্যালয়ের পথ, ভোগান্তি নিরসনে চাই বিকল্প ব্যবস্থা

প্রকাশিত হয়েছে: ১০:৪১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬