লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার, অংশ নিচ্ছেন ৬ দেশের কারি

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬’। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতীয় মসজিদের পূর্ব চত্বরে বাদ জোহর থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত দিনব্যাপী এই কোরআন তিলাওয়াতের আসর চলবে।

আয়োজক কমিটির মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনব্যাপী আয়োজনে বিশ্বজয়ী ও প্রখ্যাত কারিরা অত্যন্ত মনোমুগ্ধকর ভঙ্গিতে পবিত্র কোরআনুল কারিম থেকে তিলাওয়াত পরিবেশন করবেন।

সম্মেলনে বিদেশি আমন্ত্রিত কারিদের মধ্যে ক্বিরাত পরিবেশন করবেন মিসরের শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের শায়েখ কারি আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান Shah বোখারী, ইরানের শায়েখ কারি ওয়াহীদ খাজাইয়ী, ভারতের কারি হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার কারি ব্যারিস্টার যুবায়ের বারদাই। পাশাপাশি স্বাগতিক বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ।

এবারের সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন। অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করবেন সংস্থাটির সভাপতি আল্লামা কারি আবু রায়হান ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

সম্মেলনের তাৎপর্য তুলে ধরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ জানান, বৈশ্বিক দরবারে বাংলাদেশের কোরআনচর্চার ঐতিহ্য এবং ক্বিরাতশাস্ত্রের নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ ও কারি, দেশের বিশিষ্ট আলেম-ওলামা, শিক্ষাবিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

জনপ্রিয় সংবাদ

বিমান বহর আধুনিকায়নে ৩৫টি নতুন উড়োজাহাজ কিনছে সরকার

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার, অংশ নিচ্ছেন ৬ দেশের কারি

প্রকাশিত হয়েছে: ০২:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬