লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ জাতীয় সংসদে প্রস্তুতি সভা

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে, নির্বাচন কমিশন (ইসি) গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সুযোগ রয়েছে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনী প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ হিসেবে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল অ্যামচেমের প্রতিনিধিদল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ জাতীয় সংসদে প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে: ০৫:০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬