লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

বরিশালে নিরাপদ সড়ক পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণ, সিটি বাস সার্ভিস চালু এবং মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা নথুল্লাবাদ, চৌমাথা ও রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—বরিশাল নগরীতে সিটি বাস সার্ভিস চালু করা, ভাঙ্গা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড়-নথুল্লাবাদ-রুপাতলী অংশ ছয় লেনে উন্নীত করা, নগরীতে চলাচলকারী অটোরিকশা ও সিএনজির ভাড়া নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রকাশ ও তা কার্যকর করা এবং যানজট নিরসনে টেকসই ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নাইম নামের এক শিক্ষার্থী বলেন, "নথুল্লাবাদ, চৌমাথা ও রুপাতলী বরিশাল নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। প্রতিদিন এসব সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। অথচ নিরাপদে সড়ক পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীসহ পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে।" এ সময় তিনি দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।

আরেক শিক্ষার্থী রোহান নগরীর গণপরিবহন সংকটের কথা তুলে ধরে বলেন, "বরিশাল নগরীতে সিটি বাস সার্ভিস না থাকায় সাধারণ মানুষকে অটোরিকশা ও সিএনজির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন বিষয়ে যাত্রীদের সঙ্গে চালকদের বিরোধের সৃষ্টি হয়। তাই সিটি বাস চালুর পাশাপাশি অটোরিকশা ও সিএনজির ভাড়া নির্ধারণ করে তা কার্যকর করা প্রয়োজন।"

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বরিশালের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ ও গতিশীল করতে ভাঙ্গা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। তারা আরও বলেন, নিরাপদ সড়ক, সুশৃঙ্খল গণপরিবহন ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে না পারলে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলা সম্ভব নয়। তাই জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

নতুন সিনেমার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শবনম বুবলী

বরিশালে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

প্রকাশিত হয়েছে: ১০:০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬