লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিকেল ৩টায় এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি আবেদন করার সময় পরীক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ দিনে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। মূল ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। প্রকাশিত ফলে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সমর্থকদের ‘ছোট বিদ্রোহ’, নিহত ৪ ও বাড়ছে ভারত-বাংলাদেশ টানাপোড়েন

আজ বিকেল ৩টায় এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬