লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সমর্থকদের ‘ছোট বিদ্রোহ’, নিহত ৪ ও বাড়ছে ভারত-বাংলাদেশ টানাপোড়েন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা বাংলাদেশে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্য নিয়ে ‘ছোট আকারের বিদ্রোহ’ শুরু করেছেন। এসব সহিংস কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে পরিস্থিতি কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কেও নতুন করে চাপ তৈরি হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন।

গত দেড় সপ্তাহে শেখ হাসিনার সমর্থকরা পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ানোর পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরাও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। সহিংসতাকারীরা গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে অগ্নিসংযোগের পাশাপাশি বিএনপির দুই শীর্ষ নেতার বাসভবনেও আগুন দিয়েছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া এ সহিংসতার সবচেয়ে তীব্র প্রভাব লক্ষ্য করা গেছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে একটি পুলিশ স্টেশনসহ বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত স্থাপনায় আগুন দেওয়ার পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থকরা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়কটি ৩৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। সশস্ত্র মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সেখানে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি এক পুলিশ সদস্যকে মারধর করে গুরুতর আহত করেন। পরবর্তীতে শুক্রবার সকালে মহাসড়কটিতে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় এবং এই তাণ্ডবের ঘটনায় পুলিশ কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ২০২৪ সালে টানা কয়েক সপ্তাহের গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত দলটির শীর্ষ নেতৃত্বে ছিলেন। শেষ মুহূর্তে বিক্ষুব্ধ জনতা তার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হতে শুরু করলে নাটকীয় পরিস্থিতিতে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

সাম্প্রতিক এসব সহিংস কর্মকাণ্ড ও বিক্ষোভের বিষয়ে মন্তব্য জানতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আওয়ামী লীগের একাধিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলেও তাদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এর আগে গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর স্পষ্ট জানিয়েছেন, সাবেক এই স্বৈরশাসক দেশে ফেরামাত্রই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

শেখ হাসিনার সাম্প্রতিক পাসপোর্টের আবেদনের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাকে ‘সন্ত্রাসী’ এবং ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আবারও আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে ঢাকা। তবে সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে প্রত্যর্পণের সম্ভাবনা খুব বেশি নয় বলে ধারণা করা হচ্ছে। নরেন্দ্র মোদি শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এখনো প্রকাশ্যে কিছু না বললেও ঢাকার নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনে বিশেষ আগ্রহী নয়াদিল্লি।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেন। চলতি সপ্তাহের শুরুতে এক বক্তব্যে তিনি ইঙ্গিত দেন যে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার থেকে’ নিয়মিত নির্দেশনা পাচ্ছেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট বিচারে, ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে ২০০১ সাল পর্যন্ত সরকার পরিচালনা করেন। ওই বছরের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়ে বিরোধী জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসার পর থেকে দুই রাজনৈতিক শিবিরের চরম দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগ ও রাজনৈতিক প্রতিহিংসা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে ক্রমাগত অস্থিতিশীল করে তোলে। পরবর্তীতে ২০০৯ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসে এবং ২০২৪ সালের অভ্যুত্থান পর্যন্ত ক্ষমতা ধরে রাখে। ২০২৪ সালের বিক্ষোভের মূল সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে বিতর্কিত কোটা সংস্কারের দাবিতে, যেখানে অভিযোগ ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠরাই বিশেষ সুবিধা পাচ্ছিলেন। আন্দোলনটি প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও পরে তরুণ আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ কর্মী ও নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়নে তা রক্তক্ষয়ী সংঘাতের রূপ নেয়। ওই সময় শেখ হাসিনা ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে আন্দোলনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন, যার ফলে চূড়ান্ত রক্তক্ষয়ী সংঘর্ষে মোট ১,৪০০ মানুষের মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৩:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬