লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ জাতীয় সংসদ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে ইসি সচিব জানান, নির্বাচনের দিন সংসদ সদস্যরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। স্পিকারসহ নির্বাচন কমিশনের ২০ জন সহায়তাকারী কর্মকর্তা সংসদ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। এরপর সংসদ সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করে সামনে রাখা তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট প্রদান করবেন।

আখতার আহমেদ আরও জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই অধিবেশনকক্ষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা শুরু হবে। এবারের নির্বাচনে মোট ব্যালটসংখ্যা ৩৪৯টি। গণনা শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেখানেই প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। সংসদ কক্ষে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নির্ধারিত বসার ব্যবস্থা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যালট পেপারের গঠন নিয়ে সচিব জানান, ব্যালটের দুটি অংশ থাকবে। প্রথম অংশটি মুড়ি, যেখানে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের স্থান থাকবে। অন্য অংশে থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, যার পাশে ভোটারকে নিজের নাম লিখে স্বাক্ষর করতে হবে।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় ববি হাজ্জাজ: শুরু হচ্ছে ‘মন্ত্রীর সাথে চা’ কর্মসূচি

সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬