লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে বিরল পূর্ণ সূর্যগ্রহণের অপেক্ষা, ইউরোপে দেখা যাবে বিশেষ দৃশ্য

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই বিশ্ববাসী সাক্ষী হতে যাচ্ছে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণের। সূর্য, চাঁদ ও পৃথিবী বর্তমানে একই সরলরেখায় অবস্থান করছে। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে এমন মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছিল পৃথিবী। দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখার সুযোগ পাচ্ছেন বিশ্ববাসী। এই রোমাঞ্চকর ক্ষণটি দেখার অপেক্ষায় আছেন বিভিন্ন প্রান্তের মানুষ।

বিশেষভাবে ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা এই সূর্যগ্রহণটি ভালোভাবে প্রত্যক্ষ করতে পারবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশে এই দৃশ্য দেখা যাবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে যাচ্ছে। তবে অনেক দর্শনার্থী আকাশ মেঘলা বা বৃষ্টির আশঙ্কায় কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে এই সূর্যগ্রহণ শুরু হবে এবং এর স্থায়িত্বকাল হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখনই সূর্যগ্রহণের সৃষ্টি হয়। বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্ভব হয়।

নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি বছর দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল। প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা প্রায় দেড় বছর পরপর এই মহাজাগতিক ঘটনাটি ঘটে থাকে।

জনপ্রিয় সংবাদ

তীব্র দাবদাহে মির্জাগঞ্জে লোডশেডিংয়ের কবলে জনজীবন ও ব্যবসা

বিশ্বজুড়ে বিরল পূর্ণ সূর্যগ্রহণের অপেক্ষা, ইউরোপে দেখা যাবে বিশেষ দৃশ্য

প্রকাশিত হয়েছে: ০৪:০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬