লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের সরকারি নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আলোকিত বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে সরকারের এই নতুন নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভাতা নিয়েও এলজিইডির প্রকল্পের গাড়ি চড়ছেন আমলারা, নিয়মের তোয়াক্কা নেই

রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের সরকারি নির্দেশ

প্রকাশিত হয়েছে: ০১:০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬