লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের উচিত দ্বিপক্ষীয় আলোচনার সুযোগের সদ্ব্যবহার করা: শামা ওবায়েদ

দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের যে সুযোগ তৈরি হয়, ভারতের উচিত হবে তার সদ্ব্যবহার করা। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন—এমন আলোচনার প্রেক্ষিতে এই সফর হলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেকোনো সময় যখন দুই দেশের প্রধানেরা কথা বলেন এবং দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে। সেই সুযোগ এখনো রয়ে গেছে এবং ভারতের দিক থেকেও এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলেন, সেটি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। জুলাইয়ের ঘটনা মানুষের মনে এখনো সতেজ রয়েছে এবং রক্তের দাগ এখনো শুকায়নি। তাই এই বিষয়ে সংবেদনশীল হওয়া প্রয়োজন। তবে দুই দেশের প্রধানমন্ত্রী যখনই বসবেন, তখন অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং ভারত যেন এই বিষয়টি মনে রাখে, সেটাই প্রত্যাশা করেন তিনি।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান ও ভারত সফর নিয়ে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী জানান, এখনো কোনো সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি। দুই দেশের সুবিধাজনক সময়ে এটি নির্ধারণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী বর্তমানে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন এবং ভারত ও জাপান সফরসহ কোনো দেশের সফরই এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সফরগুলোর দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

জনপ্রিয় সংবাদ

শার্শা সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

ভারতের উচিত দ্বিপক্ষীয় আলোচনার সুযোগের সদ্ব্যবহার করা: শামা ওবায়েদ

প্রকাশিত হয়েছে: ১১:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬