লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার বক্তব্য ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম

দিল্লিতে আয়োজিত এক কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রকারান্তরে ভারত সরকারের ভাষ্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চ আয়োজিত বৃহস্পতিবারের এক সভায় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন এবং সেখান থেকেই তিনি প্রেস কনফারেন্স করেছেন। নাহিদ ইসলামের মতে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ যা বলছেন, তা কেবল তাদের নিজস্ব বক্তব্য নয় বরং এটি ভারত সরকারেরই ভাষ্য।

তিনি এই অবস্থানের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, ভারতের সেভেন সিস্টার্সের কোনো স্বাধীনতাকামী সংগঠন যদি ঢাকায় প্রেস কনফারেন্স করত এবং বাংলাদেশ সরকার যদি বলত যে এর দায় তাদের নয় বা তারা এ বিষয়ে অবগত নয়, তবে পৃথিবীর কেউ কি তা বিশ্বাস করত? তাই দিল্লির ওই প্রেস কনফারেন্স ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া হওয়া অসম্ভব বলে তিনি দাবি করেন।

তারেক রহমানের দিল্লি সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের স্বরূপ নিরূপণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করা উচিত হবে না। একই সঙ্গে তিনি হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত না করে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার বিপক্ষে মত দেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে তিনি জানান, তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর খুনিদের প্রত্যর্পণ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার কথা জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তবে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে এ বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। নাহিদ ইসলাম আরও বলেন, ভারত সরকার বাংলাদেশকে কীভাবে দেখছে তা জানা থাকলেও, বর্তমান সরকার কী ব্যবস্থা নেবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা কীভাবে তা মোকাবিলা করব, সেই ঐক্যের জায়গাটি আমাদের খুঁজে বের করতে হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-সৌদি আরব সরাসরি ফ্লাইট সংখ্যা বাড়ছে ৮৪টি

হাসিনার বক্তব্য ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৪:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬