লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সম্পর্ক বাণিজ্য ও যোগাযোগ খাতে আরও সমৃদ্ধ হচ্ছে

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা এবং অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

হাইকমিশনার জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারত্ব ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার প্রচুর সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভারতের স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং এরপর সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ বাণী পাঠ করে শোনানো হয়। এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন আকাঙ্ক্ষার ওপর গুরুত্বারোপ করেন ভারতীয় হাইকমিশনার। দীনেশ ত্রিবেদী বলেন, উভয় দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরের তেলিহাটিতে ৯ নম্বর ওয়ার্ডকে ‘গ্রিন ওয়ার্ড’ করার প্রতিশ্রুতি ফাহাদের

বাংলাদেশ-ভারত সম্পর্ক বাণিজ্য ও যোগাযোগ খাতে আরও সমৃদ্ধ হচ্ছে

প্রকাশিত হয়েছে: ০৯:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬