লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে বিজিবির অভিযানে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে দোছড়ি তোন্দুলেমুখ-কচ্ছপিয়া এলাকায় টহলরত বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি বিশেষ দল সীমান্ত পিলার ৪৮/৪-এস ও শূন্যরেখা থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। ওই এলাকায় টহল জোরদার করার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি একটি বস্তা ফেলে রেখে পাশের জঙ্গলের দিকে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ১০টি প্যাকেটে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬

বান্দরবানে বিজিবির অভিযানে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১২:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬