লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা, গাজীপুর ও রংপুর সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন করেছে। বুধবার রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

প্রকল্পগুলোর আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৫টি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। এর মধ্যে প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা বা এসটিপি যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। রংপুর সিটি করপোরেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনের কাজ করা হবে। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে সড়ক নির্মাণ ও উন্নয়নের পাশাপাশি নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে।

নির্বাচনী প্রস্তুতির সঙ্গে এসব প্রকল্পের কোনো সম্পর্ক নেই জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পগুলোর প্রস্তুতি অনেক আগে থেকেই চলছে এবং ভবিষ্যতে সিটি করপোরেশনের উন্নয়নে আরও প্রকল্প নেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, যেকোনো রাস্তা কিংবা অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে তিন বছরের মধ্যে সমস্যা দেখা দিলে ঠিকাদারকে তা মেরামত করে দিতে হবে।

উল্লেখ্য, একনেক সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২০ কোটি টাকা। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে রামপুর ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, বিভিন্ন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ, রেলওয়ের ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ এবং ফ্রান্সের প্যারিসে চ্যান্সারি ভবন সংস্কার। এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প পরিকল্পনামন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করেছেন বলে একনেক সভাকে অবহিত করা হয়।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কায় আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি

ঢাকা, গাজীপুর ও রংপুর সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রকাশিত হয়েছে: ১২:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬