লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার ধামুরা বন্দরে এই অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার টাকা, আদি ধামুরা মিষ্টান্ন ভাণ্ডারকে ২২ হাজার টাকা এবং গোপী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, প্রতিশ্রুত পণ্য বিক্রি না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে আপন কসমেটিকসকে আরও ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় উজিরপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এসএম ইলিয়াস উদ্দিন প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার বাহিনীর একটি দল তাকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

জনপ্রিয় সংবাদ

নুসরাতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন অঙ্কুশ

উজিরপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ০২:০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬