লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিতে স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা

মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তি চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হচ্ছে। হাইওয়ে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৮ আগস্ট থেকে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে। এর আওতায় মহাসড়কের নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং এবং উল্টোপথে যানবাহন চালানোর মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো আধুনিক এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে। আইন অমান্যকারী যানবাহন শনাক্ত হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মামলা দায়ের করা হবে এবং যানবাহনের নিবন্ধিত মালিকের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে মামলার বিস্তারিত তথ্য পৌঁছে যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলার নোটিশ পাওয়ার পর যানবাহনের মালিকেরা বিকাশ বা নগদের মতো নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে রাজধানীতে আধা-স্বয়ংক্রিয় এআই ক্যামেরা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেই প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তির ক্যামেরা বসানো হয়েছে।

বর্তমানে মহাসড়কটির প্রায় ২৫০ কিলোমিটার পথ এই প্রযুক্তির নজরদারিতে আনা হয়েছে, যার জন্য ১ হাজার ৪২৭টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বর্তমানে কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে চলছে এবং ১৮ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। হাইওয়ে পুলিশের প্রত্যাশা, এই প্রযুক্তি ব্যবহারের ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা, তথ্য সংরক্ষণ করা এবং জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে। এটি মহাসড়কে যান চলাচল সুশৃঙ্খল করতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। এ কার্যক্রমে যাত্রী, পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগ কর্মী, ছাত্রদল-যুবদলের ক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিতে স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা

প্রকাশিত হয়েছে: ০২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬