লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িবহরে হামলা, সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়া শহরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এমপি আমির হামজাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে এমপি মুফতি আমির হামজার ‘কটূক্তিমূলক’ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল জেলা গণঅধিকার পরিষদ। ওই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষ করে গাড়িযোগে নিজ বাড়িতে ফিরছিলেন মুফতি আমির হামজা। তাঁর গাড়িটি শহরের ছয় রাস্তার মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করার সময় এই হামলার ঘটনা ঘটে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হামলার বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজা অভিযোগ করে বলেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতা-কর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে তাঁর গাড়িতে অতর্কিত হামলা চালায়। এই হামলায় তিনি নিজে এবং জামায়াতে ইসলামীর অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ জানান, তাদের নেতা ভিপি নূর এবং রাশেদ খানকে নিয়ে এমপি আমির হামজার কটূক্তির প্রতিবাদে তারা শহরের ছয়রাস্তা মোড় এলাকায় একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। সে সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাদের সমাবেশে অতর্কিত হামলা চালায় এবং তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে। এতে তৌকির নিজে এবং তাদের দলের তিনজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এমপির বাসভবনসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, কার্যালয় ভাঙচুরের পাল্টা অভিযোগ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িবহরে হামলা, সংঘর্ষে আহত ১০

প্রকাশিত হয়েছে: ০৩:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬