লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেতা যশ

‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই কিয়ারা আডবাণী ও যশের রসায়ন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য কিয়ারাকে নিয়ে নানা মহলে সমালোচনাও হয়েছে। সেই প্রেক্ষিতেই এবার মুখ খুলেছেন দক্ষিণী তারকা যশ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ছবিতে যৌন দৃশ্য থাকলেও কোনো অশালীনতা নেই।

যশ বলেন, অশালীনতাকে তিনি মোটেও সমর্থন করেন না। তার মতে, দর্শক ভালো করে দেখলে বুঝবেন, সেখানে কোনো চুম্বন দৃশ্য নেই এবং সব কিছুরই একটা সীমা রয়েছে, যা তারা বজায় রেখেছেন। তিনি আরও বলেন, যৌনতার দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করার ক্ষেত্রেও একটি নান্দনিকতার প্রয়োজন থাকে, যা তারা করার চেষ্টা করেছেন। বর্তমান প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করা হয়েছে এবং এটি উদার মন নিয়ে দেখার আহ্বান জানান অভিনেতা। তার মতে, ছবিটি প্রেক্ষাগৃহে দেখলেই এর প্রকৃত স্বাদ পাওয়া সম্ভব।

‘টক্সিক’ ছবিতে কিয়ারা ছাড়াও তারা সুতারিয়ার সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এমনকি একটি দৃশ্যে যশকে নগ্নও দেখা গেছে। কিয়ারার সমালোচনা প্রসঙ্গে যশ তার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ঝলকে দর্শক কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। মূল ছবিতে অভিনেত্রীর কাজের পরিধি অনেক বেশি এবং তার নিষ্ঠা ও পরিশ্রম প্রশংসার দাবি রাখে। যশ আরও বলেন, একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়, কিন্তু সেগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। নিজের বিশ্বাসের ওপর ভিত্তি করে কাজ করে যেতে হবে, কারণ মানুষ শেষ পর্যন্ত কাজেরই প্রশংসা করবে। তিনি মনে করেন, হয়তো তারা সময়ের থেকে কিছুটা এগিয়ে আছেন।

জনপ্রিয় সংবাদ

কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেতা যশ

প্রকাশিত হয়েছে: ০২:৩৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬