লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডে প্রায় তিন দশকের বর্ণাঢ্য পথচলায় অভিনয়ের নানা বাঁকে নিজেকে ভেঙে গড়েছেন রানী মুখার্জি। দীর্ঘ এই ক্যারিয়ারে বিনোদনের পাশাপাশি সমাজ ও জীবনের গুরুত্বপূর্ণ সব গল্প পর্দায় তুলে ধরেছেন তিনি। তার এই দীর্ঘ অভিনয়জীবন এবং মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এবার তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়েছে। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে ‘অনারারি ডক্টর অব লেটার্স’ ডিগ্রিতে ভূষিত করেছে। এর মধ্য দিয়ে শাহরুখ খানের পর দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করলেন রানী।

রানীর অভিনয়জীবনে একের পর এক ভিন্নধর্মী চরিত্রের দেখা মিলেছে। তবে শুধু চরিত্রের বৈচিত্র্য নয়, সমাজের নানা অসঙ্গতি, নারী ক্ষমতায়ন এবং মানবিক মূল্যবোধকে সামনে আনার গল্পেও তিনি কাজ করেছেন। তার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শককে নিছক বিনোদনের বাইরে গিয়ে সামাজিক বাস্তবতা নিয়ে ভাবতে বাধ্য করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার ক্ষেত্রে রানীর এই অবদানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

ডক্টরেট পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রানী বলেন, লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত। তিনি বিশ্বাস করেন, একটি ভালো সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের চিন্তা ও অনুভূতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

অভিনয় বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের একটি নির্দিষ্ট দর্শন রয়েছে রানীর। তার ভাষ্যমতে, যে গল্প তার হৃদয়কে স্পর্শ করে, সেই গল্পের প্রতিই তার আগ্রহ তৈরি হয়। বিশেষ করে যেসব গল্প বলা জরুরি, মানুষকে অনুপ্রাণিত করে কিংবা ক্ষমতায়নের বার্তা দেয়, সেসব কাজকে তিনি আলাদা গুরুত্ব দেন। একজন শিল্পীর দায়িত্ব শুধু ক্যামেরার সামনে অভিনয় করার মধ্যে সীমাবদ্ধ নয় বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক পরিসরে ভারতীয় সিনেমা ও সংস্কৃতিকে তুলে ধরার সময় একজন শিল্পী অজান্তেই নিজের দেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন। এই ভাবনা থেকেই নিজের ক্যারিয়ারের সাফল্যকে ভিন্নভাবে দেখেন রানী। তার অভিনীত কোনো একটি সিনেমা যদি একজন দর্শককেও ভারত কিংবা ভারতীয় নারীদের সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়, তাহলে সেটিই তার কাছে বড় অর্জন।

জনপ্রিয় সংবাদ

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬