লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণ ও অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাবেন না প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। এই অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত তিনি ভারত সফরে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম। তিনি জানান, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্তদের ফিরিয়ে দেওয়ার মতো বিষয়গুলোর ওপর ঢাকা বিশেষ জোর দিচ্ছে।

একেএম শহীদুল করিম আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে এই অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে দিল্লির কাছে বার্তা পাঠিয়েছে ঢাকা। বাংলাদেশ বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওসমান হাদি হত্যায় জড়িত ও অন্যান্য পলাতক আসামিদের ফিরিয়ে আনার অনুকূল পরিবেশের অপেক্ষায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

শেখ হাসিনার প্রত্যর্পণ ও অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাবেন না প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৮:৫২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬