লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সায় যাচ্ছেন রদ্রি, মিললো সবুজ সংকেত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমাতে চলেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তাঁকে দলে ভেড়াতে প্রায় ৭ কোটি ৬৫ লাখ ইউরোর ট্রান্সফার ফিতে একমত হয়েছে দুই ক্লাব।

চুক্তি অনুযায়ী শুরুতে ম্যানচেস্টার সিটিকে ৬ কোটি ইউরো দেবে বার্সেলোনা। এর সঙ্গে যোগ হবে বিভিন্ন বোনাস ও অ্যাড-অন। সব শর্ত পূরণ হলে সিটি শেষ পর্যন্ত অন্তত ৭ কোটি ১৫ লাখ ইউরো পেতে পারে।

৩০ বছর বয়সী রদ্রিকে চার বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদও আর এক বছরের কম সময় বাকি ছিল। ফলে স্প্যানিশ এই মিডফিল্ডারকে নিয়ে দলবদলের বাজারে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা।

এর আগে গত ৭ আগস্ট রদ্রিকে পেতে প্রায় ৪ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সা। তবে সিটি শুরু থেকেই প্রায় ৮ কোটি ইউরোর কাছাকাছি অর্থ দাবি করছিল। শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।

রদ্রিকে দলে ভেড়ানোর দৌড়ে বার্সেলোনার পাশাপাশি রিয়াল মাদ্রিদও আগ্রহী ছিল। তবে বার্সেলোনায় যোগ দেওয়ার ব্যাপারে রদ্রির আগ্রহই বেশি ছিল বলে জানা গেছে।

২০২৪ সালের ব্যালন ডি'অরজয়ী এই মিডফিল্ডার বার্সেলোনায় যোগ দিলে স্পেনের ২০২৬ বিশ্বকাপজয়ী দলের সাত সতীর্থকে পাবেন। তাঁদের মধ্যে আছেন জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, দানি ওলমো, পেদ্রি ও লামিন ইয়ামাল।

২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রদ্রি। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, তিনটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ। ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জয়সূচক গোলটিও এসেছিল তাঁর পা থেকেই।

ম্যানচেস্টার সিটির হয়ে রদ্রি মোট ২৯৮ ম্যাচ খেলেছেন। এ সময়ে করেছেন ২৮ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩২ গোল।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের গ্রিন শিপইয়ার্ডে তকমার আড়ালে বাড়ছে মৃত্যুর মিছিল

বার্সায় যাচ্ছেন রদ্রি, মিললো সবুজ সংকেত

প্রকাশিত হয়েছে: ০৬:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬