লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই: আজ সরাসরি দেখবেন যেসব ম্যাচ

ক্রিকেট প্রেমীদের জন্য আজ থাকছে বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, যা সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টসে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই দেখা যাবে দুপুর ২টায় টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টসে।

টি-টোয়েন্টি ক্রিকেটের লড়াইয়ে রাতে দুটি ম্যাচ রয়েছে। রাত ৮টা ৩০ মিনিটে আফগানিস্তান ও জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে, যা ফ্যানকোডে দেখা যাবে। এছাড়া রাত ১টায় নিউজিল্যান্ড ও ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সনি স্পোর্টস ও সনি লাইভে সরাসরি সম্প্রচারিত হবে।

ফুটবল ভক্তদের জন্য ইউরোপের শীর্ষ লিগের ম্যাচগুলো থাকছে। ইতালিয়ান সিরি এ-তে রাত ১১টা ৩০ মিনিটে সাসুলো ও লাৎসিও লড়বে। একই লিগের অন্য ম্যাচে রাত ১টা ৪৫ মিনিটে রোমা মুখোমুখি হবে ক্যালয়ারির। এছাড়া বুন্দেসলিগার ম্যাচে ডর্টমুন্ড ও ওয়ের্ডার ব্রেমেন মাঠে নামবে রাত ১টা ৪৫ মিনিটে, যা ওয়ানফুটবলে সরাসরি দেখা যাবে।

জনপ্রিয় সংবাদ

ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই: আজ সরাসরি দেখবেন যেসব ম্যাচ

প্রকাশিত হয়েছে: ০১:৫৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬